1. admin@dailyjamunasongbad.com : admin :
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কতৃক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাই নবাবগঞ্জ শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি। বক্তব্য রাখেন আলিনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলি, রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর,  চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী মনিটোরিং অফিসার শাহদাৎ হোসেন, অভিভাবক রুহুল আলি, চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম, রহনপর ইউসুফ আলি সরকারি কলেজের ছাত্র মনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে মোট উনচল্লিশ জন কৃতি শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর