1. admin@dailyjamunasongbad.com : admin :
চকরিয়ায় নতুন হাওয়া—ইউএনও শাহীন দেলোয়ারের আগমনে উন্নয়নে নতুন স্বপ্ন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চকরিয়ায় নতুন হাওয়া—ইউএনও শাহীন দেলোয়ারের আগমনে উন্নয়নে নতুন স্বপ্ন

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

 

চকরিয়ায় উপজেলা প্রশাসনের নতুন প্রাণশক্তি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ শাহীন দেলোয়ার। বুধবার সকালে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তার নতুন পথচলা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার থেকে পদোন্নতি পেয়ে এবার চকরিয়ায় ইউএনও হিসেবে যোগ দিলেন শাহীন দেলোয়ার।

এদিকে এক বছর সাত দিনের দায়িত্ব শেষে চকরিয়া থেকে বিদায় নিলেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। তাকে নতুন কর্মস্থল কৃষি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই নবাগত ইউএনও শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া সমৃদ্ধ সম্ভাবনার একটি উপজেলা। প্রশাসনের কাজগুলো গোছগাছ করে নিয়ে খুব দ্রুতই উন্নয়ন কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বো। মানুষের সহযোগিতা পেলে চকরিয়াকে আরও সুন্দর, আধুনিক ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

চকরিয়ার উন্নয়নে নতুন ইউএনও’র এই প্রতিশ্রুতি স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর