1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের দুই কলেজে একজনও পাস করেননি - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের দুই কলেজে একজনও পাস করেননি

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি এবং ভোলাহাট উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে কেবলমাত্র মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়ায় অকৃতকার্য হিসেবে গণ্য হয়েছেন। অন্যদিকে, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিলেও তারা দুই জনই ফেল করেছেন। এতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই কলেজের তিন শিক্ষার্থীর কেউই পাশ করেননি।

জানা গেছে, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের দুইটি বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেও মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া চারজনের মধ্যে একজন পরীক্ষায় পাস করেন। অন্যরা ফেল করেন। এছাড়া পরের বছর ২০২৪ সালে এই প্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেন একজন আর ফেল করেন দুই জন। অথচ এই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নিযুক্ত ছিলেন ১৭ জন শিক্ষক ।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চক ঝগড়ু উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট ১৩ জন শিক্ষার্থী। কিন্তু ওই বছর পরীক্ষার ফলাফলে তাদের কেউই পাস করেননি। ঠিক একই রকম ফলাফল ধরে রেখেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে। সে হিসাবে খাতা-কলমে প্রতিষ্ঠানটিকে শতভাগ ফেল দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর