1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে প্রাপ্তবয়স্ক আমরা শরিয়ত অনুযায়ী বিয়ে করেছি, এরপরও আমাদের হয়রানি করা হচ্ছে’ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রাপ্তবয়স্ক আমরা শরিয়ত অনুযায়ী বিয়ে করেছি, এরপরও আমাদের হয়রানি করা হচ্ছে’

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

পরিবারের অমতে বিয়ে করায় চাঁপাইনবাবগঞ্জে এক নবদম্পতির জীবনে নেমে এসেছে নতুন সংকট। চর-মোহনপুর দক্ষিণপাড়ার মো. রফিকুল ইসলামের মেয়ে ইসরাত খাতুন (২২) গত ২৬ নভেম্বর শরিয়ত অনুযায়ী বিয়ে করেন ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা আরিফুল ইসলামকে।

কিন্তু এ বিয়েতে পরিবারের সম্মতি না থাকায় শুরু হয় টানাপোড়েন। ইসরাতের বাবা মো. রফিকুল ইসলাম মেয়ের স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগের পর থেকে নানা ঝামেলা ও চাপের মধ্যে পড়েছেন নবদম্পতি। রোববার (৩০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ পরিস্থিতির বর্ণনা দেন ইসরাত ও আরিফুল।

ইসরাত বলেন, ‘আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, শরিয়ত অনুযায়ী বিয়ে করেছি। এরপরও আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে অকারণে হয়রানি করা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। থানায় অভিযোগের পর দুই পরিবারের মধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। নবদম্পতি পরিবার ও প্রশাসনের কাছে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর