1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নিহত ৩ জন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নিহত ৩ জন

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রঘাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও মারা গেছে ৩টি গরু। মঙ্গলবার (২০ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৪) এবং শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাসবুল ইসলাম (৪৮) ও ছত্রাজিতপুর ইউনিযনের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৬)।

সদর থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়, নিহতদের স্বজন ও পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ভারি বৃষ্টিপাত শুরু হয় জেলাজুড়ে। সাথে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। এ সময় সদর উপজেলার চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম মাঠে ধান কাটাতে গিয়ে বজ্রঘাতের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মারা যায় তাসবুল ইসলাম। এ সময় তার ৩টি গরুও মারা যায় বজ্রপাতে। অপরদিকে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪নং বাঁধ এলাকায় মাঠে ধান কাটার সময় বজ্রঘাতে মারা যায় জালাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর