1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবু।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ওসি আমাদের বলেন,নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মা-কে মারধর করেন তিনি। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে তার স্বজনরা তাকে শাসনের আদলে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর