1. admin@dailyjamunasongbad.com : admin :
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

মোঃ ইছাহাক আলী এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আজ ৫ আগষ্ট (মঙ্গলবার) এনায়েতপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩৬ শে জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই মিছিল এনায়েতপুর হাটের সাবেক সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু করে কেজির মোড় প্রেসক্লাব হয়ে বেতিল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশের শূরা সদস্য, এনায়েতপুর থানা জামায়াতের আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ। বক্তাগুন বলেন ৩৬ শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যম দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করেন। পহেলা জুলাই থেকে আগস্ট মাসের ৫ তারিখ পযন্ত আন্দোলন করে, সরকার পতন হয়েছে। এ দেশের নতুন করে আর কোন স্বৈরাচার জন্ম নিতে দেওয়া হবে না। সেই সাথে যারা স্বৈরাচারীর দোসর এখনো তারা বাংলার মুক্ত বাতাশে গুরে বেড়াচ্ছে, এদের কে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আরো বলেন এনায়েতপুরের তিন জন শহিদ হয়েছে, তারা হলেন শহীদ হাফেজ সিয়াম, শহীদ শিহাবআহমেদ, শহীদ মোঃ ইয়াহিয়া। শুধু এনায়েতপুরে নয় বাংলাদেশের সকল শহিদ দের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি।
উক্ত গণমিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার সভাপতি চিকিৎসক শেখ মোঃ আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ যুবায়ের হোসেন, বায়তুল মাল সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আঃ হক, এনায়েতপুর থানা শাখার শিবির সভাপতি মোঃ মাসুদ রানা, এনায়েতপুরের সাবেক শিবির সভাপতি খন্দকার ফয়সাল আহম্মেদ, আঃ সালাম মোল্লা প্রমূখ।

এ জাতীয় আরও খবর