1. admin@dailyjamunasongbad.com : admin :
ঝালকাঠির কাঠালিয়ায় নারীসহ একটি পরিবারের দুইজনকে ছাত্রদল নেতার মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় নারীসহ একটি পরিবারের দুইজনকে ছাত্রদল নেতার মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার পরিবারটি।

আজ ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হামলার শিকার সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ নয়ন হাওলাদার, স্বামীঃ মোঃ মনির হাওলাদার ও ভাই মোঃ সাব্বির হোসেন। তারা অভিযোগ করেন- কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তার চাচা মহিউদ্দিন ও পিতাঃ হুমায়ুন কবির ২৭ অক্টোবর সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে আমার ছেলে নয়ন হাওলাদার ও আমার উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমরা মা-ছেলে দুইজনেই গুরতর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে শাসিয়ে চলে যান। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এ জাতীয় আরও খবর