1. admin@dailyjamunasongbad.com : admin :
ঝালকাঠি প্রেস ক্লাবে নগ্ন হামলার প্রতিবাদে ধিক্কার দিবস পালিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রেস ক্লাবে নগ্ন হামলার প্রতিবাদে ধিক্কার দিবস পালিত

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

‎২০০৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের জেরে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করেছে ঝালকাঠি প্রেস ক্লাব। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির সে সময় দুর্নীতির খবর প্রকাশ করেন, যা তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে যায়। পরে প্রেস ক্লাবের সাংবাদিকরা তার পক্ষ নিয়ে প্রতিবাদ জানালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালায়। ওই দিনের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ৮ ডিসেম্বর ‘ধিক্কার দিবস’ পালন করা হয়ে আসছে।

‎আলোচনা সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসউদুল আলম সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন আজমীর হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার।

‎এ সময় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুর রহমান পারভেজ, মল্লিক মো. নাসির উদ্দিন কবীর,
‎অলোক সাহাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অতীতের সেই কালো দিন সাংবাদিক সমাজ কখনও ভুলবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ জাতীয় আরও খবর