1. admin@dailyjamunasongbad.com : admin :
টঙ্গীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

টঙ্গীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

রাহাত শেখ,গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা কাজী হুমায়ুন কবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও শহীদ হিসেবে তাঁর আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধানই ছিলেন না, তিনি ছিলেন একজন সংগ্রামী সৈনিক, অকুতোভয় মুক্তিযোদ্ধা ও জনগণের নেতা। জাতির ক্রান্তিলগ্নে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন।

আলোচনা শেষে শহীদ জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বার্তা তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর