1. admin@dailyjamunasongbad.com : admin :
ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ফারুক হাসান কাহার, স্টাফ রিপোর্টার: শাহজাদপুরে ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার ডাঃ ইউনুস আলী খান ফাউন্ডেশন এর কাযার্লয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক চন্দন কুমার বসাক ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. প্রিসিলা খান মলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শাহীন, শিক্ষক আবুল কাশেম. শিক্ষক আবুল হাশেম প্রমুখ। শিক্ষাবৃত্তি প্রদান কালে বক্তারা বলেন, ডাঃ ইউনুস আলী খান ছিলেন সবার প্রিয় একজন ডাক্তার । তিনি শাহজাদপুর তথা দেশের বিভিন্ন মানুষকে নিরলস ভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি ছিলেন গরীবের ডাক্তার। তার আদর্শ আমাদের ধারন করার লক্ষেই আজকের এই বৃত্তি প্রদান । আমাদের এ বৃত্তি প্রদান চলমান থাকবে। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের একজন ভাল মানুষ হওয়ার কথাও বলেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর