1. admin@dailyjamunasongbad.com : admin :
দেশের ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

দেশের ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

দেশের ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল

হতাশায় ডুবিয়ে মাত্র তিন দিনেই এশিয়া কাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। টুর্নামেন্টের ছয় দলের মধ্যে সবার আগে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুবাইয়ে আর বেশিদিন থাকেনি বাংলাদেশ দল। একদিন পর শুক্রবার রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগার ক্রিকেটাররা।

শনিবার সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে যায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

এদিকে দলের দেশে ফেরা নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ২৩ তারিখে দুবাইয়ে উড়াল দেয়ার সময় অবশ্য রিটার্ন টিকিট নিশ্চিত করে রাখা হয়নি। বৃহস্পতিবার দল হারের পর শুক্রবারের টিকিট ব্যবস্থা হওয়ায় উড়াল দেয় দল। যদিও এশিয়া কাপে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিলো টিম ম্যানেজমেন্টের।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়ে যায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ২ উইকেটের হার দেখে বাংলাদেশ ক্রিকেট দল।

 

এ জাতীয় আরও খবর