1. admin@dailyjamunasongbad.com : admin :
নাচোলে কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নাচোলে কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি নিরাপদ খাদ্য(ফল ও সবজি)উৎপাদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বুধবার সকাল ১০টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে, নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)’র আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূরের সঞ্চালনায় দিনব্যাপি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। কর্মশালায় বক্তব্য ও প্রজেক্টর শেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনান নাচোলের সফল আম(ফল) উদ্যোক্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আহাম্মেদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, নাচোল উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর