1. admin@dailyjamunasongbad.com : admin :
নাচোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নাচোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)- চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল শ্রীরামপুর দলীয় কার্যালয় চত্বরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের নিজ উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা শাখা বিএনপির আয়োজনে,  ​নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  আবু তাহের খোকনের  সভাপতিত্বে এই দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোঃ শাজাহান আলী সাংগঠনিক সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো টিপু সুলতান ১নং যুগ্ম সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ আজিজুর রহমান প্রচার সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, মো মিজানুর রহমান সভাপতি ফতেপুর ইউনিয়ন বিএনপি,মো আব্দুর রহিম সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

​এ সময় উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান।

এ জাতীয় আরও খবর