1. admin@dailyjamunasongbad.com : admin :
নোয়াখালী-৫ আসনে দলীয় ও স্বতন্ত্রসহ ১০ এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নোয়াখালী-৫ আসনে দলীয় ও স্বতন্ত্রসহ ১০ এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক) সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার বিকেলে মনোনয়নপত্র জমা দেন।

অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আনিছুল হক, ইনসানিয়াত বিপ্লব পার্টির প্রার্থী তৌহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলী আহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ ও ইউনুছ সুমন।

এ জাতীয় আরও খবর