1. admin@dailyjamunasongbad.com : admin :
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পেলেন সাইফুল্লাহিল আজম - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পেলেন সাইফুল্লাহিল আজম

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তার নামের পাশে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে।

অপর এক আদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আব্দুল নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

এ জাতীয় আরও খবর