1. admin@dailyjamunasongbad.com : admin :
‎পাঁচ দফা দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের ৫ কিলোমিটার ব্যাপী মানববন্ধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

‎পাঁচ দফা দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের ৫ কিলোমিটার ব্যাপী মানববন্ধন

খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ পাঁচ  দফা দাবীতে বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ। বিকেল সাড়ে ৪ টায় লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মিশন মোড় এলাকা থেকে মানববন্ধন সাপ্টীবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ লাইনের মানববন্ধন কর্মসূচী ১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

‎কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জেলা সেক্রেটারি ও (আদিতমারী – কালীগঞ্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী  এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, (পাটগ্রাম  -হাতীবান্ধা) – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের  পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট আব্দুল বাতেন,  জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা  জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, জেলা জামায়াতের ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা,  কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য  ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ আলাউল ইসলাম ফাতেমি পাভেল  ও রংপুর অঞ্চলের শিবিরের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম রিজু প্রমূখ।

‎বক্তাগন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবী জানিয়েছে।  অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে।

‎উক্ত মানববন্ধনে  জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের হাজার হাজার  নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরও খবর