1. admin@dailyjamunasongbad.com : admin :
বিমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বিমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২১ এপ্রিল বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) জনাব শফিউল আজিম, পরিচালক গ্রাহক সেবা (যুগ্মসচিব) জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, বিমান এর উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের কর্মচারীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় এভিয়েশন ও পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তথ্য ও প্রযুক্তি ভিত্তিক পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে সমন্বয়ের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন বিএটিসি’র কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএটিসি কে এভিয়েশন বিষয়ক একটি পূর্ণাঙ্গ একাডেমিতে রূপান্তরের বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর