1. admin@dailyjamunasongbad.com : admin :
রুম্মানের কারাগারে মৃত্যু ও মায়ের রহস্যজনক হত্যায় সংবাদ সম্মেলন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রুম্মানের কারাগারে মৃত্যু ও মায়ের রহস্যজনক হত্যায় সংবাদ সম্মেলন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের মনিরুজ্জামান দীপুর পুত্র রেজওয়ান আহমেদ রুম্মান (২৬) মায়ের হত্যার কলঙ্ক মাথায় নিয়ে কাশিমপুর কারাগারে কারাবন্দী থাকা অবস্থায় রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেছেন। কারাবন্দী থাকাকালে অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং স্ত্রী হত্যার প্রকৃত খুনিদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রেজওয়ানের পিতা মোঃ মনিরুজ্জামান দিপু।

৮ ফেব্রুয়ারি রবিবার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে মনিরুজ্জামান দীপুর নিজ বাড়িতে সন্তানের জানাজা নামাজের পূর্বমুহূর্তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রেজওয়ানের বাবা মনিরুজ্জামান দিপু সংবাদ সম্মেলনে বলেন, আমার স্ত্রী হত্যায় আমার সন্তান রেজওয়ান আহমেদ কোনভাবেই জড়িত ছিল না। যখন আমার স্ত্রী হত্যার মামলা এন্ট্রি হয় তখন আমি হাসপাতালের বিছানায় ছিলাম এবং ২০১৯ সালে আমার সন্তানকে গুম করা হয়েছিল আমি মুচলেকা দিয়ে ১২ দিন পর নিয়ে আসি এবং মুচলেকায় শর্ত ছিলো কাউকে বলতে পারবো না প্রসাশন সমন্ধে। আমার বিশ্বাস কোন একটি কুচক্র মহল আমার স্ত্রীকে হত্যা করেছে । এই হত্যাকাণ্ডের পর আমার মানসিক চাপের সুযোগ নিয়ে মনগড়া এজাহারে আমাকে বাদী বানিয়ে স্বাক্ষর নিয়ে আমার একমাত্র সন্তানকে আসামি করা হয়। চক্রান্তের শিকার হয়ে আমার একমাত্র সন্তান কারাভোগ করা অবস্থায় ৭ ফেব্রুয়ারি শনিবার অস্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করেছে। কারাভোগ করা অবস্থায় সন্তানের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান দিপু।

এ ব্যাপারে গাজীপুর কাশিমপুর কারাগার-২ এর জেলার আবুল হোসেন জানিয়েছেন, রেজওয়ান আহমেদ রুম্মান এখানে আসার পূর্বে কেরানীগঞ্জ কারাগার থেকেই অসুস্থ ছিলেন এবং এখানে আসার পর তাকে দেখে মনে হতো তিনি আরো মানসিক চিন্তায় ভুগছেন। মানসিক চাপের কারণে তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। তারপরও রুম্মানের একটি ময়নাতদন্ত করা হয়েছে রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৮০ দশকের সাবেক ছাত্রদলের সভাপতি রফিকুল হায়দার পিটার, বিশিষ্ট শিল্পপতি শাহজাদপুর সরকারী কলেজের ভিপি, সাবেক ছাত্রদল নেতা কে এম আতিকুল ইসলাম আতিক, নুকালী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রেজওয়ান আহমেদ রুম্মানের পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর