1. admin@dailyjamunasongbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ সকাল সাড়ে এগারোটায় বিশেষ সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম বলেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আজ বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে সে বিষয়টি বিবেচনা করে আমরা তাদেরকে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করেছি। আমাদের শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার বিষয়ে গতকাল থেকে যথাযথ দায়িত্ব পালন করছেন এবং আজ শিক্ষার্থীরা নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর