1. admin@dailyjamunasongbad.com : admin :
রহনপুর আমবাজারে আম কেনাবেচা বন্ধ বিপাকে আম চাষিরা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রহনপুর আমবাজারে আম কেনাবেচা বন্ধ বিপাকে আম চাষিরা

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর রেলস্টেশন আমবাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রেখেছে আমচাষীরা।আম আড়তগুলোতে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আমচাষীরা।সোমবার সকাল থেকে আমবাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার আম নিয়ে বিপাকে পড়েছে দুর -দরান্ত থেকে আসা আমচাষীরা।আমবাজার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর -ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস জানান,গত ৫ জুন( বৃহস্পতিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেয়া শুরু করায় আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি।বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো। এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ জানান,গতকাল( রোববার) চাঁপাইনবাবগঞ্জের ৪ টি ও নওগাঁর ১ টি আমবাজারের আড়তদারগন সভা করে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে ।যা আজ( সোমবার) সকাল থেকে কার্যকর করা হয়েছে।আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান,আমরা দুপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর