
সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা(বাটিকামারী) গ্রামের জমি জবরদখলের চেষ্টা করছে বলে জানা গেছে। তথ্য সূত্রে জানা যায়, ১৯/০৫/১৯৮১ সালে সতীশ চন্দ্র মাহাতো ও বিনোদ বিহারীর কাছ থেকে আব্দুস ছালাম মন্ডল ১৫৮ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন। পরবর্তীতে ১২/১১/১৯৮১ সালে উল্লাপাড়া সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে ৫৮ শতক জমি আব্দুস সালাম মন্ডল সতিশ ও বিনোদ বিহারী কাছে বিক্রি করে। যাহার আর এস খতিয়ান নং ২৪৭ দলিল নং ১৩১১৩। ওয়ারিশ সূত্র মালিক হন সুনিল মাহাতো গংরা। ৬৭৭২ ভায়া দলিল ভুল ক্রমে ৩৭৭২ নং দলিল লেখা হয়। এর সংশোধনের জন্য ২৮/০৭/২৫ তারিখে সুনিল গংরা মামলা করে। গত শুক্রবার আব্দুস ছালাম মন্ডলের ছেলে আবুল কালাম আজাদ গংরা জমি জবরদখল করে জমির মালিকানা দাবি করে। লোকজন নিয়ে সীমানা নিধারণের কথা বলে জমি আইল কাটে। এতে সুনিল গংরা বাধা প্রদান করলে আজাদ গংরা দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। জমি দখলের বিষয়ে সুনিল মাহাতো উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জ থানা নিমগাছী সেনা ক্যাম্পে অভিযোগ দেন। তিনি বলেন, আমরা ওয়ারিশ সূত্রে ৪৪ বছর জমি ভোগ দখল করে এসেছি। মামলা চলমান থাকা অবস্থায় তারা গত শুক্রবার ০১/০৮/২৫ তারিখে হঠাৎ করে জমি দখলের পায়তার করছে। জমি দখলকারী আবুল কালাম আজাদ জানান, আমরা এতদিন জানতাম না যে জমি আমাদের, এখন জানতে পেরেছি তাই জমি দখলে গিয়েছি। এ বিষয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য নিপেন চন্দ্র সরকার জানান, উভয় পক্ষকে গ্রাম্য সালিসের মাধ্যমে সমাধানের কথা বলেছি।