
সিরাজগঞ্জ রায়গঞ্জের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার ৩০ অক্টোবর চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফজলুল করিম পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা সহকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।