1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্যামল হালদার, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঞাগাঁতী নামক স্থানের ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় ১ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কর্মস্থলে ফেরার পথে খগেনচন্দ্র মাহাতো (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত্যু খগেনচন্দ্র মাহাতো উপজেলার ফরিদপুর গ্রামের রঙলাল মাহাতোর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খগেনচন্দ্র মাহাতো মোটরসাইকেল যোগে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিলেন। পথে ভূঞাগাঁতী বাসট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বগুড়াগামী দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনা স্থলে মারা যান। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর