1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে শিশু সূচনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে জিহাদ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে শিশু সূচনাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে জিহাদ

শ্যামল হালদার, রায়গঞ্জ( প্রতিনিধি) সিরাজগঞ্জ
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর সাত বছরের শিশু সূচনার হত্যার রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মনিরুল ইসলাম জিহাদ নামে ভিকটিমের ফুপাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তারকৃত আসামি। মনিরুল ইসলাম জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের
জিল্লুর রহমানের ছেলে। নিহত সূচনা রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুড়া গ্রামের সুমন প্রামানিকের মেয়ে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক এ ঘটনার বিবরণ দিয়েছে জিহাদ। জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে তার মামাতো বোন সূচনাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সূচনা তার সঙ্গে হওয়া ঘটনাগুলো বাবা-মাকে বলে দিবে জানায়। তখন প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটের ওয়ালের সঙ্গে আছড়ে তাকে হত্যা করে। এরপর মরদেহ টয়লেটের মধ্যেই ফেলে রেখে চলে যান।
এসআই নাজমুল বলেন, হত্যাকাণ্ডের পর জিহাদ বাড়ি গিয়ে অন্যদের সঙ্গে নিজেও সূচনাকে খোঁজার নাটক করে। মসজিদে মাইকিংও করে। এরপর টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে সে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জিহাদের রক্তমাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২০ আগস্ট) বিকেলে প্রতিবেশীর ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে সূচনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির দাদি ফিরোজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা করেন। ঘটনার ৭২ ঘণ্টা পর রহস্য উদ্‌ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর