1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

সিরাজগঞ্জ- ৩( রায়গঞ্জ-তাড়াশ- আংশিক সলঙ্গা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বযস হয়েছিল ৮৯ বছর। ১৮ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে চার বারের সংসদ সদস্য ইন্তেকাল করেন। তিনি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এলজিডির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এই বর্ষীয়ান রাজনীতিবিদ এলাকার সাধারণ মানুষের আশা আকাংখার প্রতীক ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই বিপুল সংখ্যক ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ট ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে (পরপর চার বার) সংসদ সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৮ জুলাই ঢাকায় প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। আগামী কাল ১৯ জুলাই শনিবার ধুবিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা। সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থানে তার পত্মীর কবরের পাশে শায়িত হবেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর