1. admin@dailyjamunasongbad.com : admin :
লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ককে সভা-সমাবেশ না করার নিষেধাজ্ঞা! - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ককে সভা-সমাবেশ না করার নিষেধাজ্ঞা!

খাজা রাশেদ,লালমনিরহাট।।
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

লালমনিরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও বিভেদ রোধে কড়া নির্দেশনা দিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।

‎চিঠি প্রাপ্তরা হলেন,লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

‎লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি যে ধরনের সভা সমাবেশ এর আয়োজন করছেন, তার ফলে তৃণমূল রাজনীতিতে নেতাকর্মীদের মাঝে চরমভাবে বিরোধ ও বিভেদের সৃষ্টি হচ্ছে। তাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ব্যতিত বিরোধ ও বিভেদের সৃষ্টি হয় এমন ধরনের সভা সমাবেশ না করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানাচ্ছি।

‎লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের আলাদা আলাদা সভা ও মিছিলের কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতেই কেন্দ্রীয় নীতিমালা মেনে জেলা কমিটির পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

‎এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ইতোমধ্যে পৃথক পৃথক দুটি চিঠি প্রেরণের মাধ্যমে এই সিদ্ধান্ত তাদেরকে জানানো হয়েছে।


এ জাতীয় আরও খবর