1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে বিএনপির আসনে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াত : - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে বিএনপির আসনে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াত :

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুরের রাজনীতি জমে উঠেছে। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী ভোটের মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ না থাকায় এ আসনে দীর্ঘদিনের মিত্র জামায়াত ও বিএনপির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একাধিক ব্যক্তি দলীয় মনোনয়ন চাইলেও জেলা বিএনপির উপদেষ্টা ড. এম এ মুহিতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দুঃসময়ে বিএনপির কান্ডারী ছিলো ড. এম এ মুহিত। মনোনয়ন নিশ্চিত হওয়ায় মুহিতের তৃণমূল অনুসারীরা উজ্জীবিত। উঠান বৈঠক, গণসংযোগ করে ভোটের মাঠে ব্যাপক তৎপরতা চালিয়েছেন মুহিত।

বিএনপি ভুগছে অভ্যন্তরীণ কোন্দল, মনোনয়ন অসন্তোষ, বিদ্রোহী প্রার্থী ও সংগঠনের দুর্বল সমন্বয়ের সমস্যায়।
তবে মনোনয়ন কেন্দ্রীক দ্বন্দ্ব নিরসন না হওয়ায় বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার, শফিকুল ইসলাম ছালাম, ওয়াজি খান মজলিস মোহর স্বতন্ত্র হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন।

এ ক্ষেত্রে একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা, নির্বাচনী প্রচারণার গতি-প্রকৃতি এবং সাংগঠনিক শক্তি বিবেচনায় জামায়াতে ইসলামী বর্তমানে প্রচারণা, সংগঠন ও জনসংযোগ-তিন ক্ষেত্রেই সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিগত এক বছর আগে মিজানুর রহমানকে প্রার্থী চুড়ান্ত করে মাঠ গোছাতে শুরু করেছে জামায়াত। নিয়মিত গণসংযোগ, মতবিনিময়, সভা,সমাবেশ সামাজিক ও ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে ভোটের মাঠে সারা ফেলেছে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান।

বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের সুযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও জামায়াত প্রার্থী মিজানুর রহমান সৎ, কর্মীবান্ধব এবং ক্লিন ইমেজের হওয়ায় মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা তুঙ্গে। বিএনপির দুর্গ শাহজাদপুরে জামায়াতের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জামায়াত ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ১৬২টি ভোট কেন্দ্রে কমিটি গঠন, দলীয় কার্যালয় স্থাপন ও নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে অবস্থান সুসংহত করেছে।

পর্যবেক্ষকমহল বলছেন, এক সময়ে বিএনপি’র দূর্গ শাহজাদপুরে আগামী নির্বাচনে মনোনয়ন কেন্দ্রীক দলীয় বিভেদ না মিটলে বাড়তি সুবিধা পাবে জামায়াত। এছাড়াও দলীয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির জন্য গলার কাটা হবে। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমানের জয়ের পখ সুগম হবে।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক বলেন, এ আসনে জনপ্রিয়তা ও ভোটের দিক থেকে জামায়াত অনেক শক্তিশালী। প্রার্থী মিজানুর রহমান দল, মত নির্বিশেষে সবার নিকট জনপ্রিয় সাংগঠনিক সক্ষমতা প্রমান করে আমরা এ আসনে জয়ী হবো ।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি রয়েছে। এটা বিএনপির দূর্গ। দল হিসেবে আমরা সুসংগঠিত ও ঐক্যবদ্ধ । ড. এম এ মুহিত ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বিজয় হবে।

এ জাতীয় আরও খবর