1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সুস্থ সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ সংক্রান্ত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) সিরাজগঞ্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, এছাড়াও উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ইউনিসেফ শাহজাদপুর উপজেলা সমন্নয়ক আব্দুল হালিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের উপাধাক্ষ্য মোঃ আব্দুর রফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বর্তমান সময়ের ছাত্র-ছাত্রীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানানান তিনি। মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর