1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুর উপজেলার গোপিনাথপুরে ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুর উপজেলার গোপিনাথপুরে ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর :
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপিনাথপুর ঈদগাহ ময়দানে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াতে ইসলামী মমনোনীত প্রার্থী শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির মোঃ আরিফুল ইসলাম সোহেল, জামায়াতে ইসলামী ইসলামী এনায়েতপুর থানা শাখা আমির ডাঃ মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হক প্রমূখ।
আলোচনায় শাহজাদপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন, রমযান মাস কুরআন নাযিলের মাস। তাই কুরআন পড়ুন। কুরআন দিয়ে জীবন ও সমাজ রাষ্ট্র পরিচালনা করুন এবং আগামী জাতীয় নির্বাচনসহ সকল প্রকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে চুরি, ছিনতাই, মদ, জুয়া, খুন, ইভটিজিং, ধর্ষণ বন্ধ করতে ভূমিকা রাখুন।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আরিফুল ইসলাম সোহেল বলেন, কুরআন নাযিল হয়েছে রমযান মাসে তাই রমযান মাসের মর্যাদা বেড়েছে। রমযান মাসে আল্লাহর রাসূল (সা:) এর নেতৃত্বে বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। কুরআনকে বিজয়ী করেছিলেন। আমরা জান্নাতে যেতে চাইলে কুরআনকে বিজয়ী করার দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।
এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেলিম রেজা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি আরও বলেন, আমাদের এই দেশকে কুরআনের রঙে রঙিন করতে হবে।

এ জাতীয় আরও খবর