1. admin@dailyjamunasongbad.com : admin :
সংবাদ প্রকাশের জেরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিট: থানায় অভিযোগ! - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশের জেরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিট: থানায় অভিযোগ!

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ২৫ ডিসেম্বর বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল প্রবাসীর দিগন্তে “শাহজাদপুরে ত্রিভূজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আত্মগোপনে আরেক প্রেমিক” শিরোনামে সংবাদ প্রকাশ করায় স্থানীয় প্রতিনিধি মোঃ আসাদুর রহমানের উপর প্রেস ক্লাব চত্বরে ঢুকে অতর্কিত হামলা চালায় সংবাদের শিরোনাম হওয়া আসাদের নেতৃত্বে ২/৩ জন যুবক। এলোপাথাড়ি মারপিট এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা বেরিয়ে আসলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করে। এসময় কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে তার জন্য সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। অভিযুক্ত আসাদ শাহজাদপুর পৌর সদরের প্রাণনাথপুর গ্রামের মোঃ মোন্নাফ ফকিরের ছেলে।

এ জাতীয় আরও খবর