1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০ দফা দাবিতে তেল উত্তোলন বন্ধ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০ দফা দাবিতে তেল উত্তোলন বন্ধ

মো:বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে ১০ দফা দাবিতে তেল উত্তোলন বন্ধ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে সারাদেশের মতো সিরাজগঞ্জেও থমকে গেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়।

ফলে জেলার সকল পেট্রোল পাম্প ও ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এতে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোর যানবাহন ও পরিবহন খাতে দেখা দেয় অচলাবস্থা।

বিশেষ করে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোতে পুরোপুরি স্থবিরতা বিরাজ করে। প্রতিদিন এই ডিপো থেকে উত্তোলন করা হয় প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন, যার বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা।

এই ডিপো থেকেই সরবরাহ করা হয়ে থাকে উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায়। ধর্মঘটের কারণে এসব অঞ্চলে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে, দেখা দিয়েছে তীব্র সংকট।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, কমিশন পুনর্নির্ধারণ, লাইসেন্স নবায়নের শর্ত সহজীকরণ, পরিবহন নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে।

তারা আরও জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ।

এ জাতীয় আরও খবর