1. admin@dailyjamunasongbad.com : admin :
স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট এখন নিরবতা - যাত্রী হ্রাস - রাজস্ব আয়ও হ্রাস - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট এখন নিরবতা – যাত্রী হ্রাস – রাজস্ব আয়ও হ্রাস

আশানুর রহমান আশা বেনাপোল সংবাদদাতা-
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

 

স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট—যেখানে প্রতিদিন হাজারো পাসপোর্ট যাত্রী ভারত–বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন, সেখানে এখন নেমে এসেছে অস্বাভাবিক নিস্তব্ধতা।

একসময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মানুষের ভিড়, কোলাহল, রিকশা–ভ্যানের শব্দ আর যাত্রীদের ব্যস্ততা পুরো এলাকাকে সরগরম করে রাখত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ, আর মেডিকেল ও বিজনেস ভিসা দিলেও সেখানে রয়েছে কঠোর কড়াকড়ি। এই নীতিগত পরিবর্তনের প্রভাব পড়েছে সরাসরি বেনাপোল চেকপোস্টের যাত্রী চলাচলে।

যেখানে আগে প্রতিদিন ৭–৮ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৫–১৬ শ যাত্রী’। ফলে চেকপোস্ট এলাকা হয়ে উঠেছে অস্বাভাবিকভাবে ফাঁকা, নীরব ও জনশূন্য।

যাত্রী কমে যাওয়ায় সরকারী রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ব্যবসা–বাণিজ্য, ছোটখাটো দোকান ও পরিবহন শ্রমিকদের আয়েও পড়েছে বড় ধাক্কা।
পাসপোর্ট যাত্রী হ্রাস পাওয়ার কারন কি জানতে চাইলে ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান – আমি যতটুকু জানি ভারত হাইকমিশন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের টুরিস্ট ভিষা না দেবার ফলে চেকপোস্টে ভারত বাংলাদেশের যাত্রী হ্রাস পেয়েছে। যার কারনে সরকারী রাজস্বও হ্রাস পেয়েছে।

কবে আবার আগের মতো স্বাভাবিক হবে, খুলে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা? এসবই এখন অজানা।

এ জাতীয় আরও খবর