1. admin@dailyjamunasongbad.com : admin :
১৭ বছরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

১৭ বছরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

গত ১৭ বছরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এম মুহিত শাহজাদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা মানসিকভাবে এক ধরনের দুর্নীতিকে মেনে নিয়েছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছে কোন স্থানে, কোন প্রতিষ্ঠানে দুর্নীতিকে মেনে নেবেন না। গত দেড় বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন অনেক জায়গায় মব হয়েছে, অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার হয়েছে, সন্ত্রাসীরা চাঁদাবাজি করেছে এবং মাদকের উৎপাত বেড়েছে। তারেক রহমান সাহেবের আরেকটি বার্তা হল সাধারণ মানুষ এখন চায় এ দেশটা স্থিতিশীল থাকুক। এই দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কোন কোন গোষ্ঠি এখনো যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তা আমরা কঠোর হাতে দমন করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করব এবং মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবো।

উপজেলা নির্বাহী অফিসার মুশফিকা হোসেন এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর