1. admin@dailyjamunasongbad.com : admin :
৯ বছরের শিশুর নিথর দেহ আর মাত্র ৩ ঘণ্টার মধ্যে রহস্যের সমাধান! কী ঘটেছিল শ্রীপুরের সেই গজারিয়া বনে? - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

৯ বছরের শিশুর নিথর দেহ আর মাত্র ৩ ঘণ্টার মধ্যে রহস্যের সমাধান! কী ঘটেছিল শ্রীপুরের সেই গজারিয়া বনে?

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর, গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমারটেক গজারিয়া বন। গত শনিবার (১১ অক্টোবর) সকালে সেখানে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয় ৯ বছরের হুজাইফা। এরপর শুরু হয় এক ভয়াবহ অপেক্ষার পালা। বিকেল ৩টার সময় সেই বনেই তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। বলৎকার ও হত্যার শিকার হয়েছে শিশুটি। প্রশ্ন ওঠে: কে এই পাষণ্ড? কেনই বা এমন নির্মমতা?
কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ চমক দেখাল। যেন এক থ্রিলার গল্পের মতো! মরদেহ উদ্ধারের ঠিক মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ জানতে পারে সেই ঘাতকের পরিচয়। শনিবার গভীর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ১৯ বছর বয়সী সোহাগ মিয়াকে। স্থানীয় হরমু মেম্বারের ছেলে এই যুবক কেন এমন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ল? কীভাবে এত কম সময়ে পুলিশ এই রহস্যের জট খুলল?
কালিয়াকৈর সার্কেল এএসপি মেরাজুল ইসলাম রোববার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সোহাগের জবানবন্দি এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের সব রহস্য উন্মোচন করেছে। শিশু হুজাইফার নিখোঁজ হওয়া থেকে শুরু করে গজারিয়া বনের নীরবতা ভেঙে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে খুঁজে বের করার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর