1. admin@dailyjamunasongbad.com : admin :
আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম" বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মন্তব্য - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম” বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মন্তব্য

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

“আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম”। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলামকে এমন কথা বলতে শোনা গেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল ওই ৪২ সেকেন্ডের ভিডিওতে কোন একটি বিষয়কে শক্তহাতে দমনের কথা বলতে শোনা যায় তাকে। ধারণা করা হচ্ছে, বিবাদপূর্ণ একটি বিল নিয়ে বিএনপির এ নেতা এমন মন্তব্য করেছেন।

এসময় সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, ”এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজ্বি আমিনুল ইসলাম করে দিবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও লড়বে না।

বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম আরও বলেন, “ভোটের আগে এগুলো নিয়ে আর বসব না। এক দুই মাসের জন্য সমস্যা হবে না। আল্লাহর ওপর ভরসা করেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল সরকার গঠন করবে। তখন কথা বলার মানুষেই থাকবে না। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। তাই এখন ভয় করতে হবে না।“

স্থানীয় সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা-বড় বিল্লা নামে একটি বিল আছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির উপর হাইকোর্টে মামলা চলমান আছে। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্বও হারাচ্ছে। এনিয়েই মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধারনগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিলটি নিয়েই বক্তব্য দিতে গিয়ে তিনি বক্তব্যের এক পর্যায়ে এমন বিতর্কিত বক্তব্য দেন তিনি। ওই সময় আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগরের বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নাচোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের খোকন এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে বলেন, “আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করে না।”

এ জাতীয় আরও খবর