1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের কর্মশালা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের কর্মশালা

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

আশাশুনি উপজেলার বড়দলে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ অক্টোবর)বেলা ১১টায় বড়দল ইউনিয়ন জামায়াত এ কর্মশালার আয়োজন করে। ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী সেকেন্দার আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,উপজেলা পেশাজী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম,বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা,যুব বিভাগের সভাপতি মোঃ ওমর আলীসহ ইউনিয়নের ৮টি ভোট কেন্দ্রের দায়িত্বশীলগন। কর্মশালায় বক্তারা বলেন-বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। এজন্য সবাইকে সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। মাঠে-ময়দানে,হাট-বাজারে দাঁড়িপাল্লা পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।##

এ জাতীয় আরও খবর