1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়।
দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন,বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে,আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানিয়ে বাংলাদেশের ভেতর আশাশুনিকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ করব। মানিকখালী ব্রিজের টোল উঠানো বন্ধ করব। এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো। মাদক সন্ত্রাস নির্মূল করে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। আপনাদের সকল দুঃখ ও দুর্দশা লাঘব করার চেষ্টা করব। তিনি আরও বলেন,বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে,বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। আমি বিগত দিনে কালিগঞ্জ দেবহাটার এমপি ছিলাম,আমি এলাকায় অসংখ্য উন্নয়ন করেছি। সকল রাস্তাঘাট পাকা করেছি। কোন দুর্নীতিবাজের স্থান আমার কাছে ছিল না। সংখ্যালঘু সম্প্রদায় আমার কাছে সুরক্ষিত ছিল। আজ কালিগঞ্জ আশাশুনির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ধানের শীষকে নির্বাচিত করতে কাজ কারুন,বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও প্রফেসর মাসুদ করিমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ,তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু,মহিলা দল নেত্রী ডাঃ মর্জিনা খাতুন বেবী,পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী প্রীতিশ রায়,দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম,নজিবুল ইসলাম,মোজেল হোসেন,জুলফিকর আলী ভুট্টো প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করেন ধানের শীষ এর প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।##

 

এ জাতীয় আরও খবর