1. admin@dailyjamunasongbad.com : admin :
এনায়েতপুর যুবদলের নেতা বাবুল, বশির, সাইদুলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

এনায়েতপুর যুবদলের নেতা বাবুল, বশির, সাইদুলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা যুবদল।
শোকজপ্রাপ্তরা হলেন—এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার বশির এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের পদে দায়িত্ব পালন করাকালীন শোকজপ্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ, এলাকার সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় নাম ব্যবহার করে অপরাধমূলক কাজ করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ অবস্থায় উল্লেখিত নেতাদের বিরুদ্ধে কেন দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা আগামী দুই দিনের মধ্যে তাদের স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার (১৪ জুন) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ জাতীয় আরও খবর