1. admin@dailyjamunasongbad.com : admin :
কক্সবাজারে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা ও বিমান বাহিনী - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

কক্সবাজারে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা ও বিমান বাহিনী

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনীর ছবি ছড়িয়ে পড়েছে; যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা গেছে। রোববার (১৮ মে) থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হয় বুধবার (২১ মে)। সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী অংশ নেন। তিনি আরও বলেন, আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয় দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনী। আজ প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা।

বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তি এবং পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয় বলে উল্লেখ করেন তানহারুল ইসলাম।
এদিকে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। অনেকে বলেন, কক্সবাজারের জন্য অশনি সংকেত উঁকি দিয়েছে।
এবার করিডোর ওপেন হবে। কৌতূহল নিয়ে অনেকে এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মী ও প্রশাসনের অনেককে ফোন দেন ও হোয়াটসঅ্যাপে নক করেন।
তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ তারা (বুধবার) চলে যাবেন।

এ জাতীয় আরও খবর