1. admin@dailyjamunasongbad.com : admin :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে সরকারি গজারি বন উজাড় করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠতায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই এ বনভূমির গাছ কাটা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েদ ইউনিয়নের দরগার বাজারের পশ্চিম পাশে (তরগাঁওয়ের ফকিরদের বন হিসেবে পরিচিত)গজারি বনে গত প্রায় ১৫ দিন ধরে অবৈধভাবে গাছ কাটা চলছে। এখনো বনের ভেতরে কাটা অবস্থায় বহু গাছ পড়ে আছে। অভিযোগ রয়েছে, এ ঘটনার সঙ্গে বন বিভাগের কিছু অসাধু লোক সরাসরিভাবে জড়িত। এ ছাড়া একই ইউনিয়নের বেলাশী গ্রামের সাবেক আইচ্ছি চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশের গজারি বনেও গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দুটি স্থান মিলিয়ে প্রায় চার হাজারের মতো গজারি গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় পরিবেশ সচেতনরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর