1. admin@dailyjamunasongbad.com : admin :
গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের চক রহিমাপুর (মন্ডলপাড়া) গ্রামের বাসিন্দা মোকছেদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুলের মালিকানাধীন ‘সজীব’ নামের একটি পরিত্যক্ত ভাতের হোটেল থেকে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি খাবার রাখার র‍্যাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিক বস্তায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ জানান, “অভিযানে জাহিদুলের হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর