1. admin@dailyjamunasongbad.com : admin :
গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে স্বজনদের নিকট হস্তান্তর - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে স্বজনদের নিকট হস্তান্তর

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিবিষণ সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের পরিচয় নিশ্চিত হয়ে গোমস্তাপুর থানা পুলিশ তাদের হস্তান্তর করে।
এরআগে মঙ্গলবার রাতে তাদের উপজেলা সদর রহনপুরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে উপজেলা ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা থেকে ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) বিভিষণ বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ মহিলা ৯ জন শিশু। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছ। এদিকে ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ওই সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি না করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর