1. admin@dailyjamunasongbad.com : admin :
চরবাগডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চরবাগডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত ৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটে চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় (সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের ভেতরে) পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে আরও ৩টি মহিষ জব্দ করা হয়। মোট ৭টি মহিষ জব্দ করে তা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, সীমান্ত এলাকায় অবৈধভাবে গবাদিপশু, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর