1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জসহ ৯ মাসে রংপুর রিজিয়নে ৬০ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ৫০১ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জসহ ৯ মাসে রংপুর রিজিয়নে ৬০ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ৫০১

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জসহ ৯ মাসে রংপুর রিজিয়নে ৬০ কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ৫০১
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির অভিযানিক দলগুলো এ বছরে বিভিন্ন সময় ফেনসিডিল, হেরোইন, কোকেন, ইয়াবা, মদ ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মালামাল হলো- ফেনসিডিল ৭১ হাজার ৩৪০ বোতল, হেরোইন ৯.৭৭৩ কেজি, কোকেন ২.০৬১ কেজি, গাঁজা ২.০৯১ কেজি, ইয়াবা ২৪ হাজার ৪৭৮ পিস, মদ ১২ হাজার ১২৭ বোতল, ইস্কাফ সিরাপ ৩৩৫৭ বোতল, মেটাডক্সিন ট্যাবলেট ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫৮৪০ পিস, নেশাজাতীয় ইনজেকশন ৮৫ হাজার ১৩১ পিস এবং ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট ১২ লাখ ৯৮ হাজার ৩ পিস।

অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৬টি এয়ারগান, ৭ কেজি গানপাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এছাড়াও গবাদিপশুর মধ্যে ১ হাজার ৪৫৭টি গরু ও ৬৬৪টি মহিষ জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

অন্যান্য পণ্যের মধ্যে কষ্টিপাথর ১৪টি (ওজন ৮২২.৫ কেজি), স্বর্ণ ০.৬৮০ কেজি, রৌপ্য ১ ভরি, শাড়ি ২,৬০৩টি, শার্ট ৯৭১টি, প্যান্ট পিস ৪,০৭৬টি, চা পাতা ১,০০৭ কেজি, চিনি ২,৮০৪ কেজি, মোটরসাইকেল ১৮৫টি, মোবাইল ফোন ১,২৪৫টি, চকলেট বাজি ৮,১৪০ প্যাকেট ও ৬৫২ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয় ।

লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকার দৈর্ঘ্য ১,৬৬০ কিলোমিটার। এই রিজিয়নের অধীনে রয়েছে চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদক দমন ও জনসচেতনতামূলক কার্যক্রমে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া রংপুর রিজিয়নের অধীন ১,৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সম্প্রতি নতুন ছয়টি বিওপি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৮০৭টি পূজামণ্ডপে ১৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় ৭০১টি ও ব্যাটালিয়ন সদর এলাকার ১০৬টি পূজামণ্ডপে বিজিবি দায়িত্ব পালন করে।

সীমান্ত এলাকার বিভিন্ন জনসচেতনামূলক কাজের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা শুধু অস্ত্র দিয়ে নয়, জনগণের অংশগ্রহণের মাধ্যমেও নিশ্চিত হয়। তাই আমরা সীমান্তবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনতা মূলক সভা, আয়োজন করা হচ্ছ।

সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর