1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বাড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশু আহত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বাড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশু আহত

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বাড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মিজানুর রহমান (৮) নামে এক শিশু আহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের সুপার পাড়া এলাকার নয়ন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বাগানে খেলতে গিয়েছিল মিজানুর রহমান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে থাকতে দেখে সে। ককটেলটি হাত দিয়ে স্পর্শ করলে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

শিশুটির চাচা তায়েব আলী বলেন, জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমার ভাতিজাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছি। তার বাম হাতের আঙ্গুলগুলো ঝুলে গেছে এবং ডান হাতের মাংসপেশীর ভেতর কাঁচ ঢুকে আছে। মুখ পুড়ে গেছে এবং গলাও কেটে গেছে। তার অবস্থা খুব একটা ভালো না। আপনারা সবাই দোয়া করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রোমালি খাতুন জানান, ককটেল বিস্ফোরিত হয়ে একজন শিশু বিকেলে চিকিৎসা নিতে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, বাড়ির পাশের আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে ছিল। ছোট বাচ্চা বুঝতে না পেরে ককটেলে হাত দিলে ককটেলটি বিস্ফোরিত হয়ে যায়। তার পরিবারকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। পরিবার মামলা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর