1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের সামশুদ্দৌজা লড়ছেন ডাকসু নির্বাচনে - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের সামশুদ্দৌজা লড়ছেন ডাকসু নির্বাচনে

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মো. সামশুদ্দৌজা নবাব। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদের জন্য তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়বেন।
সামশুদ্দৌজা নবাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে। তবে সন্তানের পড়াশোনার সুবিধার কারণে আশরাফ হোসেন বর্তমানে রাজশাহীতে থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামশুদ্দৌজা নবাব। বিজয় একাত্তর হলের এই শিক্ষার্থী দেশের অন্যতম ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও দায়িত্বপালন করছেন।
শুক্রবার দুপুরে চাঁপাই লাইভ’র সঙ্গে কথা বলেন সামশুদ্দৌজা নবাব। এ সময় তিনি বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমার যেহেতু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়ার কোন সুযোগ নেই তাই সব শিক্ষার্থীর অধিকার, সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করতে পারবো। তিনি আরও বলেন, ক্যাম্পাসে সাংবাদিকতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও ক্যাম্পাসের রাজনীতি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। সব মিলিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর