1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদেশ যাওয়া ও থাকাকালীন সময়ে নির্যাতিত হলে করনীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফেরত এসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি কর্মশালায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দেন তারা।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরর কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর