1. admin@dailyjamunasongbad.com : admin :
টঙ্গীতে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

টঙ্গীতে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী গ্রেফতার

রাহাত শেখ,গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় সুইচ গিয়ার চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ২৫ তারিখ রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহলরত টিম ছিনতাই এর প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর গাছা চান্দুরা এলাকার হুমায়ুন খানের ছেলে (তিতাস খান ৩৪)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।অপরজন নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকার মৃত আজাহার প্রামাণিক এর ছেলে আলিফ (৩৬)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ছিনতাই কাজে ব্যবহার করা হতো। তাদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর