1. admin@dailyjamunasongbad.com : admin :
তৃণমূল পর্যায়ে সেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

তৃণমূল পর্যায়ে সেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। এতে প্রাথমিক চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচি এবং জরুরি স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিতকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মতবিনিময় করেন। এরপর বিকাল ৩ টায় তিনি তার নিজ এলাকা সিরাজগঞ্জ-৬ শাহজাদপুরে যান। সেখানেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেছেন। আমরা সবাই একসঙ্গে মব ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ভাবে কাজ করব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন শাহজাদপুরসহ সারা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করব। এরপর তিনি স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ জাতীয় আরও খবর